আমরা প্রতিদিন মৃত হই,
পৃথিবীর অলি গলি, পথে প্রান্তরে!
আমরা জেগে উঠি, আবারো
নতুন স্বপ্নের দিগন্ত নিয়ে!
সেইখানে পড়ে থাকে না গলিত দেহ,
সেইখানে মৃত দেবতারা কিংবা ইয়ামদূত আসে না,
সেখানে থাকে শুধু কাক আর পেঁচা, আর সতেজ স্বপ্ন,
রাজপথ আমাদের চেনে না,
আমরাও না।
তবু মৃতদের আর্তনাতের সুরে জনতন্ত্র শুধুই কি অলিক?
বেয়োনেট,রাইফেল, বুটের আঘাতে যারা মৃত আমরা তাদের কেউ না,তারা আমাদের চেনে না,
আমরাও না।